উলিপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর,শ্রমিক ইউনিয়ন,রেজি নং-রাজ-২৪৮৬ এর উলিপুর উপজেলা উপ-কমিটি ত্রি-বার্ষিক
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) উপজেলা ইমারত শ্রমিক কার্যালয় কেন্দ্রে ভোটাররা স্বতঃস্ফর্তভাবে ১ টি কক্ষে ৩ টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে ১৩ টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এতে মোট ভোটার সংখ্যা ২৪৩ জন।নির্বাচনের ফলাফল সভাপতি পদে সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ফরিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন বাবু নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন চাঁদ বলেন, নির্বাচনে ১ জন প্রিজাইডিং অফিসার ও ৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার কাজ করেছেন। মোট ২৩১ টি ভোট কাস্টিং হয়েছে। ৯৫.০৭% ভোট কাস্টিং হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর