চল্লিশোর্ধ দুই নেতা নিয়ে ছাত্রদলের ‘বুড়া কমিটি’

অবশেষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি পদ পেয়েছেন গাজী সিরাজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু। তবে নগর ছাত্রদলের চল্লিশোর্ধ শীর্ষ এই দুই নেতার বয়স নিয়ে বইছে সমালোচনার ঝড়। অনেকে এই কমিটিকে ‘বুড়া কমিটি’ বলেও কটাক্ষ করছেন।

তারা নিজেরাই স্বীকার করেছেন তাদের উভয়ের বয়স ৪০ পার হয়েছে। সভাপতির হয়েছে ৪২ ও সাধারণ সম্পাদকের ৪৫ বছর বয়স। চট্টগ্রাম নগরের ছাত্রদলের ইতিহাসে সবচেয়ে বয়সী শীর্ষ নেতা নির্বাচিত হয়ে তারা রেকর্ড করেছেন। ছাত্রদলের এই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

নভেম্বরের শেষদিনে ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন ৪৯ জন। ৮০ জন যুগ্ম সম্পাদক, ৪৮ জন সহসাধারণ সম্পাদক ও ২৮ জন সহসাংগঠনিক সম্পাদকসহ মোট ২৭২ সদস্যের বিশাল এক কমিটি এই শাখায়।

কমিটি নিয়ে সমালোচনা এখানেই সেষ নয়। এই কমিটিতে অছাত্র ১৮০ জন, বিবাহিত ৮০ জন ও ১২ জন প্রবাসী রয়েছেন। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক।

এ বিষয়ে গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, ‘আসলে আমি কমিটিতে থাকতে চাইনি। কেন্দ্র থেকে অনুরোধ করেছে তাই কমিটিতে থেকেছি। আমি এখন বিএনপির রাজনীতি করি।’

সাধারণ সম্পাদকও একইভাবে বলেন, আমার বয় ৪৫। আমাকে কেন রাখা হয়েছে তা আমার বোধগম্য না। আমি নগর সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর