মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধ ও সুদের টাকা লেন-দেন নিয়ে এক পক্ষকে ফাঁসাতে অপর পক্ষের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ৯ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামের বিশ্বকর্মা মন্দিরে প্রতিমা ভাংচুর করে।
কেয়াইন ৭ নং ইউপি সদস্য অমল কুমার মন্ডল ও বিশ্বকর্মা মন্দিরের সভাপতি সঞ্জিত মন্ডল জানান, লক্ষীবিলাস গ্রামের নুরু শেখের স্ত্রী মিনি বেগমের সাথে পাশের বাড়ীর সচীন্দ্র মন্ডলের ছেলে দয়াল মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত এবং সুদি টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভাবে একাধিকবার বিচার-সালিশীও হয়েছে।
দু’পক্ষের বিরোধের ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে ফাসানোর জন্য মন্দিরে ডুকে স্বরসতী, লক্ষী, জয়-বিজয়, হাতি ও বিশ্বকর্মার মূর্তি ভাঙচুর করে। নিজেদের মূর্তি নিজেরা ভেঙ্গে মুসলিম পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
বার্তাবাজার/এম.এ.আর