সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার(৪ ডিসেম্বর) রাতে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৮-এস এর নিকট হতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ এবং অপর আরেক অভিযানে শনিবার(৫ ডিসেম্বর) ভোরে সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে রাজাই নামক স্থান হতে ৩৫ হাজার ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) মো.মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এসজে