ফরিদপুরের মধুখালী উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহী কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কামারখালীতে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক‘শ মানুষ অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাহারুল আলম বাবলু, কাজী মতিউল ইসলাম মুরাদ, রাকিব হোসেন চৌধুরী ইরান, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এ বাণিজ্যিক কেন্দ্র থেকে ইজারার মাধ্যমে প্রতি বছর ৪০ থেকে ৪৫ লাখ টাকা রাজস্ব পায় সরকার। বাজারে ব্যবসায় করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় কয়েক হাজার পরিবার।
তারা বলেন, এ বাজারের মাঝখান দিয়ে রেল সড়ক গেলে ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে। এসময় তারা মধুখালী-মাগুরা রেল সড়কটি মাঝখান দিয়ে না নিয়ে বাজারের পাশ দিয়ে স্থাপন করার দাবী জানান।
বার্তাবাজার/এম.এ.আর