মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানঃ ১০ জন দণ্ডিত

সরকারের “নো মাস্ক, নো সার্ভিস” নীতি কার্যকর এবং জনসাধারনদের মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ৫ ডিসেম্বর শনিবার দিনব্যাপি বগুড়ার শেরপুরের ব্রাক বটতলা বাজার, চৌমুহিনী বাজার, জামাইল বাজার, বিশালপুর বাজার, দড়িমুকুন্দ চার রাস্তার মোড় এলাকায় মাইকিংসহ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ।

এই অভিযানে আনসার সদস্যগণ, গ্রাম-পুলিশ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুশাসের সদস্যগণ সহায়তা করে।

এসময় ক্রেতা-বিক্রেতা, বাস-ট্রাক-সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। মাইকিং করে সচেতন করা হয়। এরপরও মাস্ক না পরার অপরাধে ১০ জনকে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনার হাত থেকে রক্ষা পেতে সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। সরকারের আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর