ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দ বিভাগের মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইউ মাদক সেবন ও বিক্রির কাজে জড়িত।
ডিএমপির একটি সূত্র জানায়, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৩টি মামলা করা হয়েছে
বার্তাবাজার/এসজে