সীমান্তে মিলনমেলায় দেখা হলো না স্বজনদের

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া-তাজিগাঁও সীমান্তে টেংরিয়া গোবিন্দপুর বাংলাদেশ-ভারতের কাঁটাতার ঘিরে দু-দেশের মিলনমেলায় এবার দেখা হলোনা ভিন্ন দুই দেশের নাগরিক স্বজনদের। তাই শুধু পূজা পালন করেই নিরাশ মনে বাড়ি ফিরলেন সবাই।

জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে ৪ ডিসেম্বর শুক্রবার জমুর কালী (পাথর কালী) জিউ পূজা উপলক্ষে প্রতি বছরের মত এবারও পূজার আয়োজন করেছিল জমুর কালী পূজা উদযাপন কমিটি। তবে প্রতি বছরের মত পূজা উপলক্ষে সীমান্তে বসে মিলনমেলা আর এই সুযোগেই দুই দেশের আত্মীয়-স্বজনেরা কাঁটাতারের ফাঁক দিয়ে। কিন্ত এবার তা হয়নি।

ওপারে (ভারতে) থাকা তাদের আত্মীয়দের সাথে দেখা করতে পারেনি স্বজনেরা। করোনাভাইরাসের কারণে সীমান্তের কাঁটাতারের কাছে লোকজন ভিড় জমাতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলাদেশ-ভারত মিলনমেলা ভাতুরিয়া-তাজিগাঁও সীমান্তের নিভৃত গ্রাম টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে পাথর কালি পূজা উপলক্ষে বাংলাদেশ-ভারত মিলনমেলা শুরু হয় ইংরেজি মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুক্রবার এই দিনে এই পূজা উপলক্ষে ভারত-বাংলাদেশ মিলে কাঁটাতারের কাছে একদিন ব্যাপি বসে মিলনমেলা। এবার করোনাভাইরাসের কারণে মিলনমেলা হয়নি। এতে কাঁটা তারের বেড়ার ওপারে থাকা আত্মীয়-স্বজনরা মিলিত হয়নি।

মিলনমেলা উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেকে বলেন, সকাল থেকে আমরা আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার জন্য অপেক্ষায় দুপুর গড়িয়ে বেলা শেষের দিকে গেলোও তারপরেও দেথা করতে পারিনি। করোনাভাইরাসের কারণে সব বন্ধ। আত্মীয়রা ওপারে অপেক্ষায় রয়েছে তারাও কাঁটাতারের কাছে ভিড়তে পারছেনা। এবার পূজা পালন করে বাড়ি যাব। আগামী বছর দেখা করতে হবে।

পূজা কমিটির সভাপতি কালিকান্ত রায় বলেন, করোনাভাইরাসের কারণে মিলনমেলা হয়নি। শুধু পূজা পালন করা হয়েছে।

গোবিন্দপুর ও চাপাসার সীমান্ত বাহিনীর সদস্যরা জানান, করোনা ভাইরাসের কারণে মিলনমেলা বন্ধ করে দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। কাঁটাতারের কাছে বাংলাদেশীরা যেনো না যায় সে জন্য আমাদের অনুরোধ করেছে তারা।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর