‘সরকারই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

জনগনের বিরুদ্ধে সরকারই ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে ষড়যন্ত্রের কথা বলছেন তা কারা করছে? এই সরকারই তো করেছে। এই ষড়যন্ত্রের মূল ভিত্তি দুর্নীতি। ৭ হাজার কোটি টাকা দিয়ে যে পদ্মা ব্রিজ হতো সেটা ৫০ হাজার কোটিতে পৌঁছেছে। এই টাকা কোথায় যাবে, এর হাজারটা প্রমাণ আছে।

ভাস্কর্য ইস্যুতে তিনি বলেন, আজকে আলেমদের দিয়ে যে বিতর্ক আনা হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী।আলেমরা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাদের অযথা বিতর্কে জড়িয়ে পড়া ঠিক না। আজকে ভাস্কর্য বিতর্কে যাওয়া ইসলামের জন্য ক্ষতিকর। ভাস্কর্য বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর