পটুয়াখালীতে কোভিড-১৯নির্ণয়ে র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু

পটুয়াখালীতে দ্রুততম সময়ে করোনা শনাক্তের জন্য র‌্যাপিড এন্টিজেন টেস্ট সেবা চালু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর)বেলা ১১টার থেকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে বহু প্রতিক্ষিত এই সেবা চালু করে স্বাস্থ্য বিভাগ। এর মাধ্যমে প্রান্তিক এ জেলার করোনা রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন উপস্থিত ছিলেন। এর আগে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে দ্রুত ফলাফল পাওয়া যাবে। এতে করোনা শনাক্ত ব্যাক্তিকে আলাদা রাখার মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবেনা।

ইতিমধ্যে একজন ডাক্তারসহ ৩ জন এ বিষয়ে প্রশিক্ষন নিয়ে এসেছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে ৫’শত পরীক্ষার কীট। এন্টিজেন টেষ্ট সম্পন্নের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। তারা প্রশিক্ষিত ডাক্তারের নিকট থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। এই টেষ্টের ফলে পিসিআর ল্যাবের উপর থেকে চাপ কমে আসবে ধারনা কর্তৃপক্ষের।

ইতি মধ্যে আজ শনিবার (৫ ডিসেম্বর) ৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের সকলের নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতালের ত্বতাবধায়ক ডাঃ আবদুল মতিন। এদের তিনজনের টেষ্ট এখন নিশ্চিত করার জন্য পাঠানো হবে আরটিপিসিআর ল্যাবে। দ্রুত সময়ে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে খবরে সন্তুষ প্রাকাশ করেছে হাসপাতালে করোনা পরীক্ষা করতে আসা রোগীরা।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, পটুয়াখালীতে করোনার শুরু থেকে শনিবার (০৫ডিসেম্বর) পর্যন্ত মোট পজিটিভ ১৬১১ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছন মোট ১৫২৭ জন, আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন এর মধ্যে হাসপাতালে ১৪ জন এবং হোম আইসোলেশনে- ২৯ জন , মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর