দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেল আরও ৩৫ জনের

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৩৫ জন মারা গেছেন। যারা ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৭ জন।

আজ (শনিবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৮৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন।

এছাড়া এই সময়ে করোনা জয় করেছেন আরও ২ হাজার ৪৫৭ জন । মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর