বিএনপি কি অতীত ভুলে গেছে?, ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির শাসনামলে কোন সভা সমাবেশ আয়োজন করার আগে অনুমতির বিষয়টি স্মরণ করে দিয়ে বলেছেন, বিএসপি কি ভুলে গেছে যখন আওয়ামী লীগ বিরোধীদলে ছিলো, তখন সভা সমাবেশে কি ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছিলো?

এ সময় তিনি বলেন, বিএনপির সুবিধাবাদী চরিত্রের অংশ হচ্ছে গণতন্ত্র নাই বলে চিৎকার করা।

শনিবার (৫ ডিসেম্বর) ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত প্রকৌশলী সমিতির সম্মেলনে এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা এবং অধিবাসীদের নিরাপত্তা বিধানে যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে ডিএমপি উল্লেখ করে। এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে।

প্রকৌশলীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গুটি কয়েক প্রকৌশলীদের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হতে পারে না।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফরমে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর