করোনাকালীন সময়েও থেমে নেই নোবিপ্রবির বির্তকচর্চা

বিতর্ক একটি শিল্প। বিতর্কের মাধ্যমে একজন বিতার্কিক যেকোন বিষয় গভীরভাবে আত্মস্থ এবং বাস্তবতার নিরিখে বিশ্লেষণ বা উপস্থাপন করতে শিখে।মানব সভ্যতার সূচনালগ্ন থেকে বিকশিত হয়েছে বির্তকের ধারা ও মানুষের যুক্তিবোধ। একবিংশ শতাব্দীতে এসে বির্তকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

উপকূলীয় অক্সফোর্ড হিসেবে পরিচিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১ একরের ক্যাম্পাসে বিতর্ক নামক শিল্পের চর্চা এবং বিস্তারের জন্য কাজ করে চলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সংক্ষেপে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। নানা চড়াই উৎরাই পেরিয়ে একঝাঁক মেধাবী বির্তাকিকদের হাত ধরে গত ২৫ শে নভেম্বর সংগঠনটি ১৩ তম বর্ষ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে।

সময়টা ২০০৭ সালের ২৫ শে নভেম্বর । সদ্য প্রতিষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে “যুক্তির উচ্ছ্বাসে, চেতনার বিকাশে” এই মূল মন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠালগ্ন থেকে ১০১ একরের স্বপ্নভূমিতে বির্তক নামক শিল্পকে ছড়িয়ে দিতে কাজ শুরু করে সংগঠনটি । পরপর দুই বছর জাতীয় বির্তক উৎসবের আয়োজনের মাধ্যমে সংগঠনটি জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বির্তকে নিজেদের আবস্থানকে সুসংগঠিত করে তুলে।

স্বপ্নযাত্রার শুরুর দিকে হঠাৎ ছন্দপতন ঘটে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক কার্যক্রমে। দীর্ঘদিন সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছিলো স্থবিরতা। “ঘন আঁধার পেরিয়ে যেমন প্রভাত আসে”, ঠিক তেমনি হাজারো প্রতিকূলতার পেরিয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০১৮ সাল থেকে আবারো চলতে শুরু করে সমৃদ্ধির পথে। নিয়মিত বিতর্ক চর্চা এবং বিস্তারে কাজ করে যাওয়ার মাধ্যমে সংগঠনটি অর্জন করেছে শিক্ষার্থীদের হৃদয়ের ভালোবাসা।

বর্তমানে সংগঠনটির উদ্যোগে নিয়মিত আয়োজন করা হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ডিবেট প্রিমিয়ার লীগ, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে স্মারক বির্তক প্রতিযোগিতা। পাশাপাশি নিয়মিত পালিত হয়ে আসছে আন্তজাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শোক দিবস এবং মহান বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো।

বির্তাকিকদের মানোন্নয়নে সংগঠনটির উদ্যোগে নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন কর্মশালা, সাপ্তাহিক বির্তক চর্চা ও আড্ডা। এর মাধ্যমে বির্তাকিকরা নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন অদম্য বিতার্কিক হিসেবে। জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন বিতর্ক উৎসবে রয়েছে নোবিপ্রবি ডিবেট সোসাইটির বির্তাকিকদের সরব উপস্থিতি। সেখানে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আসছে সংগঠনটির বির্তাকিকরা।

করোনাকালীন পরিস্থিতিতেও থামকে নেই সংগঠনটির নিয়মিত কার্যক্রমগুলো। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সংগঠনটির সদস্যরা নিয়মিত তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। এবছর নোবিপ্রবি আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা, জাতীয় শোকদিবস স্মারক বির্তক প্রতিযোগিতা এবং সর্বশেষ “তর্কযুদ্ধ সিজন-৪ এর ভাটির বীর, বারো ভূঁইয়া নামা” মতো বির্তক প্রতিযোগিতাগুলো অনলাইন প্লাটফর্মে সফলভাবে আয়োজন করে নোবিপ্রবি ডিবেটিং ক্লাব।

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বির্তক চর্চার বাতিঘর হিসেবে পরিচিতি অর্জন করেছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামকে উজ্জ্বল করার এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে সংগঠনটির বির্তাকিকরা।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর