আবারও দূষিত বায়ূর কারণে শীর্ষস্থানে ওঠে এসেছে রাজধানী ঢাকার নাম। শনিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ূর নগরী হিসাবে চিহ্নিত হয় ঢাকা। এয়ার ভিজ্যুয়াল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, থেকে ঢাকার বায়ুমান ছিল স্বাভাবিকের তুলনায় সাতগুণ বেশি দূষিত।
আবার সারা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এক নম্বরে ওঠে এসেছে ঢাকা। এই তালিকায় দুই নাম্বারে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লী। আফগানিস্তানের রাজধানী কাবুলের অবস্থান তৃতীয়তে।
প্রাত্যাহিক বাতাসের মানের ভিত্তিতে একিউআই সূচকের মাধ্যমে জানা যায় একটি শহরের বাতাসের মান কতটুকু ভাল বা খারাপ। আজকে ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সুক্ষ ধূলিকণা ছিল ৩২৯.২ মাইক্রোগ্রাম।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
বার্তাবাজার/এসজে