পুরুষ নির্যাতন বন্ধে মানববন্ধন

রাজধানীতে পুরুষ নির্যাতন বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে দাবি ওঠেছে পুরুষ নির্যাতন বন্ধে আইন পাশ করার। আজ (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে বাংলাদেশ মেনস রাইতস ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্দনে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেছেন, আজ ঘরে বাইরে সব জায়গায় পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু পুরুষ নির্যাতন দমন আইন না থাকার কারণে আইনের আশ্রয় নিতে পারছে না।

সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, আজ পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। সেজন্য অনেক পুরুষ নিরবে কাঁদছে। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

তিনি বলেন, একজন ভুক্তভোগী পুরুষ মহিলা কর্তৃক প্রকাশ্য দিবালোকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ঐ ভুক্তভোগী ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জিডি করার জন্য গিয়েছিল, দুর্ডাগ্যজনক হলেও সত্য থানার ডিউটি অফিসার তার জিডি গ্রহণ করেননি। এখানে পুরুষ হওয়ার কারণে তার জিডি গ্রহণ করা হয়নি। আইনে কোথাও লেখা আছে পুরুষ নির্যাতন হলে জিডি করতে পারবে না?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর