স্বাধীনতা বিরোধীরা ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে: এমপি মিলন

স্বাধীনতা বিরোধীরা আবার নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। জাতির জনকের ভাষ্কর্য নিয়ে কাল্পনিক ধর্মীয় ইস্যুর মাধ্যমে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে তারা ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। তাদের এই চক্রান্ত থেকে দেশ-জাতিকে বাঁচাতে হবে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বলে আহবান জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন মরহুম কামাল উদ্দিনের বড় ছেলে ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, এমআর জামিল হোসাইন, উপজেলা ভাইস চেয়াম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও জাকির হোসেন খান মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন প্রমুখ।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর