করোনাকালেও সভা-সেমিনার বাবদ ৩০ লাখ টাকা বরাদ্দের দাবি

করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে বাংলাদেশে আঘাত হেনেই ফেলেছে। তবুও সরকারি একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, সভা-সেমিনার করার জন্য ৩০ টাকা বরাদ্দের দাবি করা হয়েছে। সরকারের পরিকল্পনা কমিশনে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) থেকে এই দাবি জানানো হয়েছে।

তবে তাদের এমন আবদারে বেশ বিব্রত হয়েছে পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। বিভাগ থেকে এমন দাবির বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

জানা যায়, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সওজের অংশের ওপর চলতি বছরের ২৩ নভেম্বর প্রকল্প মূল্যায়ণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদের সভাপতিত্বে এনইসি ভবনে অনুষ্ঠিত সভায় এই দাবি জানান হয়। সেখানে আইএমইডি প্রতিনিধি করোনার মধ্যে প্রকল্প থেকে সভা-সেমিনার বাবদ ৩০ লাখ টাকা বাদ দেওয়ার সুপারিশ করেন।

এ বিষয়ে সচিব প্রদীপ রঞ্জন জানান, করোনার দ্বিতীয় ঢেউ আসছে। এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতর্কতাই আসল । এজন্য প্রকল্পের আওতায় সভা-সেমিনার ও কনফারেন্স বাবদ বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর