টঙ্গীতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে টঙ্গীর তুরাগ নদের তীরে রেলওয়ে ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল আটটার দিকে পোশাক শ্রমিকেরা অফিসে যাওয়ার সময় রেলব্রিজের নিচে একটি কিশোরের মরদেহ দেখতে পায় এবং স্থানীয় লোকদের অবগত করে। স্থানীয় লোকজন থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মোঃ মানিক মাহমুদ জানান, আজ সকাল ৮ টার দিকে টঙ্গী বাজার রেলব্রিজ এলাকা একটি কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় অবগত করে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত কিশোরের কোনো পরিচয় পাওয়া যায় নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর