চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে আসা উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের জোরপূর্বক শূকরের মাংস খাওয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চীনের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করে করে আসা এক উইঘুর মুসলিম নারী চিকিৎসক এই তথ্য প্রকাশ করে এই বই রচনা করেন। সেখানে উইঘুরে অত্যাচারের সব কথা তিনি উল্লেখ করেন।
আল জাজিরার খবর বলা হয়, বন্দিরা জানিয়েছে তাদেরকে প্রতি শুক্রবার জুমার নামাজের দিন ইসলামে নিষিদ্ধ শূকরের মাংস খাওয়ানো হয়। উইঘুর মুসলিমদের জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানোর পাশাপাশি জিনজিয়াং অঞ্চলে শূকরের খামারের সংখ্যাও বাড়াচ্ছে চীন।
চীনের জিনজিয়াংয়ের রি-এডুকেশন ক্যাম্প থেকে মুক্তি পেয়েছেন দুই বছরেরও বেশি সময় আগে মুসলিম নারী সাইরাগুল সাউতবে। তিনি দুই সন্তানের মা। কিন্তু তাকে এখনো পীড়া দেয়; সেই সময়ে তার ওপর চালানো ভয়াবহতা, অমানবিকতা আর সহিংসতা। এসবই তিনি প্রত্যক্ষ করেছেন আটক অবস্থায়।
সাইরাগুল সাউতবে বর্তমানে বসবাস করছেন সুইডেনে। তিনি একজন ডাক্তার এবং শিক্ষাবিদ। সম্প্রতি তিনি একটি বই প্রকাশ করেছেন। তাতে তিনি ওই বন্দিশিবিরের ভয়াবহতা, যা প্রত্যক্ষ করেছেন তা তুলে ধরেছেন।
বার্তাবাজার/এসজে