নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন দেশটির হরিয়ানা প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ‘কোভ্যাক্সিন’ নামের ওই টিকার মান নিয়ে এখন আঙ্গুল তুলছে সবাই। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলার সময় টিকা নেয়া স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ আক্রান্ত হয়েছেন।
আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন অনিল ভিজ।
তিনি লিখেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের পরীক্ষা করর কথা বলেছেন তিনি।
এর আগে গত ২০ নভেম্বর তিনি করোনার ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু তার মাত্র ২ সপ্তাহ পরে নিজেই আক্রান্ত হয়েছেন। কোভ্যাক্সিনের ফেজ থ্রি ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার ছিলেন অনিল ভিজ। ভারতে সব থেকে বড় ফেজ থ্রি ট্রায়াল হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, দ্য ট্রিবিউন।
বার্তাবাজার/এসজে