পুরুষ নির্যাতন দমন আইনের দাবি উঠেছে পুরুষ নির্যাতন প্রতিরোধে এক মানববন্ধন থেকে। বক্তারা বলেছেন, পুরুষরা আজ ঘরে বাইরে সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না একমাত্র পুরুষ নির্যাতন দমন আইন না থাকার কারণে।
শনিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে পুরুষ নির্যাতন প্রতিরোধে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মেনস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় আজ পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। নিরবে কাঁদছে সেজন্য অনেক পুরুষ। কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
তিনি বলেন, মহিলা কর্তৃক প্রকাশ্য দিবালোকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একজন পুরুষ। ঐ ভুক্তভোগী পুরুষ জিডি করার জন্য গিয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায়, দুর্ডাগ্যজনক হলেও সত্য খানে পুরুষ হওয়ার কারণে নার ডিউটি অফিসার তার জিডি গ্রহণ করেননি। আইনে কোথাও লেখা আছে পুরুষ নির্যাতন হলে জিডি করতে পারবে না?
তিনি আরও বলেন, আমাদের সংবিধানে দেওয়া হয়েছে নারী-পুরুষের সমান অধিকার। এভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে হাজার হাজার পুরুষ, কিন্তু আইনের আশ্রয় নিতে পারছে না তারা।
ফাউন্ডেশনের আন্তর্জতিক উপদেষ্টা মাজহারুল মান্নান বলেন, স্বদেশ কি বিদেশ-সবখানেই আজ পুরুষ নির্যাতিত। দাবি জানাচ্ছি লিঙ্গ বৈষম্য দূর করার আইন করার জন্য। যাতে অন্যায়ভাবে নির্যাতিত না হয় পুরুষরা।
বার্তাবাজার/কে.কে