ব্রাজিলে সেতু থেকে বাস নিচে পড়ে নিহত ১৭, আহত ২৭ (ভিডিওসহ)

ব্রাজিলে এক যাত্রীবাহী বাস ১৫ মিটার উঁচু সেতু থেকে নিচে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরাইসে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৫ জন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, ১৭ জনের মৃত্যু ছাড়াও আরও অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে। চালককে খোঁজা হচ্ছে।

ভিডিওটি দেখুন এখানে

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর