২২৬ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জের সদর থানাধীন পুরাতন জেলখানা ঘাটের সামনে তিন মাথা মোড় পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার(০৪ ডিসেম্বর) বেলা ১২.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পুরাতন জেলখানা ঘাটের সামনে তিন মাথা মোড় পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও ০২ টি সীম জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শুভ শেখ(২৩) সিরাজগঞ্জ সদর থানাধীন আমলাপাড়া গ্রামের আলমাছ শেখের ছেলে এবং মোঃনয়ন সরকার(২৯) একই গ্রামের মোঃ আঃ খালেকের ছেলে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর