মুজিব করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছে আফগানিস্তানের ১৯ বছর বয়সী স্পিনার মুজিব উর রহমান। মুজিব কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। এ স্পিনার গত সপ্তাহে কাবুল থেকে অস্ট্রেলিয়ায় আসেন বিগ ব্যাশ লিগের দশম আসরে অংশ নিতে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দুই নম্বর বোলার মুজিবের শরীরে কোনো উপসর্গ ছাড়াই করোনা শনাক্ত হয়। আপাতত কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকবেন মুজিব। কোভিড নেগেটিভ আসলে ব্রিসবেন হিটের তাঁবুতে যোগ দিতে পারবেন বলে বিবৃতিতে জানিয়েছে ব্রিসবেন হিট।

ধারণা করা যাচ্ছে, বিগ ব্যাশ লিগের প্রথম দুই ম্যাস মিস করতে যাচ্ছেন মুজিব। ১১ ও ১৪ ডিসেম্বর তাদের ম্যাচ মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে।

বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন, ‘খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি এবার অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মুজিব এবং ব্রিসবেন হিট আমাদের পূর্ণ সমর্থণ পাবে। আমরা আশা করছি কুইন্সল্যান্ড সরকারের কোভিড প্রটোকল মেনে দ্রুত মুজিব মাঠে ফিরবেন।’

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর