জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাট শহরের স্টেশন রোড এলাকা থেকে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাসকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

শুক্রবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)।

র‌্যাব কমান্ডার মোহাইমেনুর রশিদ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তার সেবা কুমার দাস সন্ত্রসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ‌্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছে— এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর