ভোর থেকেই রাজধানীতে আজ বইছে হিমেল হাওয়া। শিশিরে ভিজেছে লতাপাতা, রয়েছে শীতের আবহ। শীতের শুরুর পর রাজধানী ঢাকায় এবারই প্রথম।
শনিবার (৫ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। কখনও দেখা যাচ্ছে সূর্য, আবার কখনো দেখা যাচ্ছে না আর দেখা মিললেও কখনও থাকছে না তেজ।
ঢাকায় আজ শনিবার (৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বার্তাবাজার/এম.এ.আর