আজ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠান

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২০ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর