আজ গণতন্ত্রের মানসপুত্র সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী

উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও গণতন্ত্রের মানসপুত্র খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আজ ৫৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৩ সালের এইদিনে লেবাননের বৈরুতে হোটেল কক্ষে একা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মহা এই নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে। আজ সকাল ৯টায় বাংলাদেশ হাইকোর্টসংলগ্ন তাঁর মাজারে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত কর্মসূচি পালন করবে দলটি।

দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন।’

বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী জনগণের প্রতি আহ্বান জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর