চীনকে ঠেকাতে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র

চীনের দূর্ধর্ষ বিমানবাহিনীর হামলা রুখতে বিতর্কিত লাদাখ সীমান্তে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, নতুন প্রযুক্তির আকাশ ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক পরীক্ষা সফল হওয়ার পরেই এই সিদ্ধান্ত।

ভারতের সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা যায়, গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা টেস্ট ফায়ারিং সেন্টারে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ‘ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র’ আকাশের ১০টি পরীক্ষা সফল হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এলএসি-র যে এলাকাগুলোতে চীনা বিমানবাহিনী আশাকসীমা লঙ্ঘন করতে পারে বলে আঁচ মিলেছে, সেখানেই মোতায়েন করা হবে আকাশ।

নিরাপত্তাবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী সম্প্রতি বিমানবাহিনীর ভাঁড়ারে ৫,৫০০ কোটি টাকার ক্ষেপণাস্ত্র আনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এজন্য মোট ৭টি নতুন মিসাইল স্কোয়াড্রন গঠন করা হবে।

বিমানবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, চীনের পাশাপাশি পাকিস্তান সীমান্তেও মোতায়েন করা হবে ওই নতুন স্কোয়াড্রনগুলো। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর