জামালপুরের সরিষাবাড়ীতে একটি পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১৫ শ’ মন পাটের ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া হাজিবাড়ী মোড়ের পাট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১৫শ’ মন পাট পুড়ে ছাই হয়ে গেছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রীস জানান, সেঙ্গুয়া হাজীবাড়ী মোড়ে হাবিবুর রহমান টুকনেরমালিকানাধীন পাটের গোডাউনে আগুন লাগেখবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষনে গোডাউনে রাখা ১৫শ’ মন পাট আগুনে পুড়ে যায়। তবে ঘড়ে কোন বিদ্যুৎতের সংযোগ নেই। ফলে গোডাউনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।
বার্তাবাজার/এসজে