ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় বাহা মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাহা মিয়া ওই এলাকার মৃত রইস মিয়ার ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, টি আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাহা মিয়া মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী বাসটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করে।
বার্তাবাজার/এসজে