গোবিন্দগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া প্রফেসর স্কুলের পেছনের একটি কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

খবর পেয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় একটি কলা বাগানে লিটনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেফতারে চেষ্টা চলছে।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর