গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারের এক ব্যবসায়ীর কাছে ইউপি সদস্যের চাঁদা দাবি ও মারপিটের অভিযোগ উঠেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওয়ার্কসপ ব্যবসায়ী ছাদেকুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আছিবুরজ্জামান সাথী সরদার।
উক্ত ব্যবসায়ীকে ক্ষমতার জোর দেখিয়ে বাকি চাইলে দিতে রাজি না হলে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে অস্বীকার করে শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে দোকান খোলায় বেধরক মারপিট করে ইউপি সদস্য ও তার লোকজন। এসময় ব্যবসায়ীর কাছ থেকে তার দোকানের মাল ক্রয়ের জন্য মজুদ রাখা ১লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ব্যবসায়ী ছাদেকুল গুরতর জখম অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ব্যবসায়ী।
বার্তাবাজার/এ.এম.আর