খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা হোমিও প্যাথিক ও ডি এইচ. এম.এস ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ।
ঝিনাইদহে জেলা হোমিও প্যাথিক এসোসিয়েশন ও ডি এইচ. এম.এস ডক্টরস এসোসিয়েশনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রমজানের ২৭ তম দিনে ঝিনাইদহ প্রেসক্লাব অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান, সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, আশুলিয়া হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. লালন আলী, জেলা হোমিও প্যাথিক এসোসিয়েশনের সভাপতি ডা. আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা হোমিও প্যাথিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. বশির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।