ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস’র ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস, রামকানাই হাই একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা আশরাফুল ইমাম রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশরাফুল ইমাম রানা কিডনি, ডায়াবেটিসসহ নানান রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা শহরের টেংকের পাড় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা শেষে শেরপুর কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক সহকর্মীসহ সুহৃদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর