চট্টগ্রামে গত একদিনে আরও ২৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৪০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭০২টি। আক্রান্তদের মধ্যে নগরে ২১৭ জন এবং উপজেলায় ২৩ জন। তবে এসময়ে কোনো মৃত্যু হয়নি।
তিনি আরোও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন , বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৩টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, চমেক ল্যাবে ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জন , চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষা করে ৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন ও
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০টি নমুনা পরীক্ষা করে ১ জন সনাক্ত হয়েছে বলেও জানান।
বার্তাবাজার/এ.এম.আর