দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ছাত্রদল নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর উভয় দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পস্ট অভিযোগের ভিত্তিতে তার উভয় দলীয় পদ স্থগিত করা হয়।

এর আগে, জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে বিভিন্ন পদ দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে জেলা ছাত্রদল সভাপতি মিঠুর বিরুদ্ধে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর