মির্জাপুরে ট্রাকের ধাক্কা, নিহত ৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা মারে। এতে অন্তত ৪ জন নিহত হন।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর