সাবেক সংস্কৃতিমন্ত্রী ও ‘বাকের ভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পাওয়া ফলাফলে তিনি করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ তার করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি। ২০০১, ২০০৮ ও ২০১৪৭ সালে নীলফামারী-২ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্তাবাজার/এসজে