কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে যাচাই-বাছাইয়ে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে পৌর নির্বাচনে যাচাই-বাছাই করে এ তালিকা প্রকাশ করেন জেলা নির্বাচন অফিসার।
বৈধ প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম, বিএনপির সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম বেবু, স্বতন্ত্রপ্রার্থী আবু বকর সিদ্দিক, চরমোনাই সমর্থিত আব্দুল মজিদ এবং স্বতন্ত্রপ্রার্থী সাইদুল হাসান দুলাল। ৬জন প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান সাজুর মনোনয়নপত্র ত্রুটি জনিত কারণে বাতিল করা হয়।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসারের কথা হলে তিনি জানান, ৫জনের কাগজপত্রে ত্রুটি না থাকায় তাদের বৈধ ঘোষণা করা হয়েছে। মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম পৌরসভায় ঠিকাদারী পেশায় নিয়োজিত এবং চলমান উন্নয়ন কাজে যুক্ত থাকার কারণে তাঁর মনোনয়নপত্রটি নির্বাচন বিধিমালা অনুযায়ী বাতিল করা হয়েছে।
বার্তাবাজার/এম.এ.আর
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।