বগুড়ায় ইসলামী জলসাসহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

বগুড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন,বাড়ির উঠান বা খোলা জায়গায় ইসলামী জলসাসহ সব ধরনের অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান এ আদেশ জারি করেছেন।
আদেশে বলা হয়েছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশে আরো বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, খেলার মাঠ, বাড়ির উঠান বা খোলা জায়গায় ইসলামী জলসা, সমাবেশ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, জন্মদিন, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে জনসমাগম হয় এ রকম অনুষ্ঠানাদি বন্ধ রাখতে হবে।
করোনার সংক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আজিজুর রহমান ।

 

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর