‘কোরআন-সুন্নাহ মতে মূর্তি ও ভাস্কর্য একই বস্তু’

কোরআন ও সুন্নাহ মতে মুর্তি ও ভাস্কর্য একই বস্তু বলে দাবি করেছেন আলেমগণ। তারা এসব নির্মাণকে হারাম বলেও অবিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তারা এসব কথা বলেন। তখন ভাস্কর্য ও মূর্তি নির্মাণ যে হারাম তার পক্ষে দলিলও পেশ করেন তারা।

লিখিত এক বক্তব্যে তারা জানান, যারা বলছেন মূর্তি ও ভাস্কর্য এক নয় তারা ভুল বলছেন। সত্যকে গোপন করছেন। এটি কোরআন ও সুন্নাহকে অমান্য করা।

কোরআন ও হাদিস থেকে বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করে মুফতি ইনামুল হক বলেন, ইসলামে ভাস্কর্য ও মূর্তি উভয়ে নিষিদ্ধ। এটি নির্মাণ কঠোরভাবে হারাম ও পাপের কাজ।

তবে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাড়াহুরো করে তারা সংবাদ সন্মেলনে শেষ করেন।

সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুর রব ইউসুফীসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর