পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর বৃহস্পতিবার দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।

এদের মধ্যে একজন মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থী। তারা হলেন, জাগপা মনোনিত মেয়র প্রার্থী শাহরিয়ার আলম বিপ্লব এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাফর ইকবাল।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন ও ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর হলফনামায় তথ্য গোপন করায় মেয়র প্রার্থী শাহরিয়ার আলম বিপ্লব এবং ঋণ খেলাপি থাকায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাফর ইকবালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর