ফুটবল খেলায় পরাজিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা, আহত-২

মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লা -২ (তিতাস -হোমনা)  আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির আয়োজনে ইউনিয়ন পর্যায়ের গোল্ডকাপ খেলায় পরাজিত হয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(২ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলা পরিষদ  মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর করিকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ড বন্দরামপুর ও ২নং ওয়ার্ড কলাকান্দির মধ্যে ফুটবল খেলা প্রতিদ্বন্দ্বীতা হয়। ১-০গোলে ২নং ওয়ার্ড কলাকান্দিকে হারিয়ে ৪নং ওয়ার্ড বন্দরামপুর জয় লাভ করলে খেলা শেষে ক্ষোভে পরাজিত খেলোয়াড়রা তাদের উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়।হামলায় ২জন আহত হয়েছে।
আহতরা হলেন মোঃ ফয়সাল আহমেদ (২২) ও তার মা বর্তমান সদর কড়িকান্দি ইউপি ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জোসনা আক্তার।
ঘটনাস্থল থেকে ফয়সালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় তিতাস থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত ফয়সালের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

 

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর