৮মামলার আসামী জীনের বাদশা সাইফুল এখন আ.লীগ নেতা

নীলফামারীর ডোমার উপজেলার জীনের বাদশা সাইফুল এখন আওয়ামী নেতা।

বৃস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাংগঠনিক সফরে যাওয়ার পথে ডিমলা উপজেলার ডালিয়া অবসরে অবস্থান করাকালীন সময়ে ডিমলা উপজেলা আওয়ামীলীগের (একাংশ) অঙ্গ সংগঠনের নেতা/কর্মীরা কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিন আমবাড়ী (সবুজ পাড়া) গ্রামের কৃষক সোহরাব হোসেন বাচ্চুর ছেলে (জীনের বাদশা) সাইফুল আওয়ামীলীগ নেতা সেজে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সাইফুল সারা বাংলাদেশের আলোচিত জীনের বাদশা হিসেবে পরিচিত এবং দেশের বিভিন্ন থানার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৮টি মামলা চলমান থাকায় কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়।

জীনের বাদশা সাইফুল কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।

এ বিষয়ে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক লুৎফর রহমান বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা কোন উপজেলায় সফরে আসলে সংশ্লিষ্ট উপজেলার নেতা/কর্মীরা জানার কথা। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ কি কারনে বা কেন এসেছেন তা ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জানা নেই।

জীনের বাদশা সাইফুল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাইফুল ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ অথবা আওয়ামীলীগের কেউ না তার বাড়ী ডোমার উপজেলায়। সে এলাকায় জীনের বাদশা হিসেবে পরিচিত। জীনের বাদশা সাইফুল কি কারনে বা কার ছত্রছায়ায় থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের হাতে ফুলের তোরা তুলে দিয়েছেন তা আমার জানা নেই।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর