করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাথে জাপানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক বার্তায় জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মোতেগি তোশিমিৎসু সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ড. মোমেন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী গভীর সমবেদনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর