বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাই জাকির হোসেন খন্দকারে (৩২) ছুরিকাঘাতে ছোট ভাই ইমরান হোসেন খন্দকার (২৭) নিহত হয়েছেন। জাকির ও ইমরানের ওই এলাকার এসএম আরিফ ওরফে মানিকের ছেলে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে পারিবারিক কলহের জের ধরে বাঁশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই জাকির হোসেন খন্দকারে সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ছোট ভাই ইমরানের। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে ছুরিকাঘাত করেন। ইমরানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, নিহত ইমরানের মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর