কলারোয়ায় ফেন্সিডিলসহ আটক-১

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলাউদ্দিন সরদার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দমদম বাজারস্থ ব্রীজ সংলগ্ন কাঠগোলার সামনে হইতে উক্ত ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, থানার এএসআই(নিঃ) মোঃ নুর আলী, এসআই(নিঃ) মোঃ রইচ উদ্দিন, এএসআই মোঃ আছাবুর রহমান সরদার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে থানায় এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাত ১২.৩৫ টার সময় কলারোয়া থানাধীন দমদম বাজারস্থ ব্রীজ সংলগ্ন কাঠগোলার সামনে হইতে আসামী মোঃ আলাউদ্দিন সরদার (৫২) কে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩(০৬)১৯ নং মামলা রুজু করা হয়েছে এবং রবিবার সকালে আসামীকে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর