খুলনার তেরখাদা উপজেলার বলদধুনা গ্রামে গাঁজা বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন খুলনা মহানগর পুলিশের কনস্টেবল প্রসেনজিত মণ্ডল। এই ঘটনায় তেরখাদা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত পুলিশ সদস্য উপজেলার কাগদি গ্রামের প্রমথ রঞ্জনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বলদধুনা গ্রামে গাঁজা বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে তেরখাদা থানার পুলিশ। তখন ঘটনাস্থলে প্রসেনজিতকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তার সাথে থাকা ৩০০ গ্রাম গাঁজা তখন উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে তেরখাদা থানার ওসি গোলাম মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রসেনজিতকে আটক করা হয়। তার উদ্দেশ্য ছিল গাঁজা বিক্রি। প্রসেনজিৎ খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত।
বার্তাবাজার/এসজে