ঢাকার অভিজাত এলাকা গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়্যারহাউজের পাশে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বালু, একটি ছুরি, একটি ম্যাচ বক্স ও তার উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এই উদ্ধারকাজ চালায়।
এ বিষয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান, কালো রঙের একটি কাপড়ের ব্যাগের ভেতর রাখা একটি প্লাস্টিকের কাপের ভেতরে কিছু বালু, তার, একটা ছুরি ও একটা ম্যাচ পাওয়া গেছে।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ বলেন, উদ্ধারকৃত ব্যাগটি থেকে ম্যাচ বাক্স, বালু, তার ও একটি প্লাস্টিকের কাপ পাওয়া গেছে। বর্তমানে পুরো এলাকা স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কিছু নেই।
বার্তাবাজার/এসজে